× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিক উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৯:১১ পিএম

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে অচেতন অবস্থায় পড়ে থাকা পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে থানা পুলিশ।

ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থেকে পাঁচজন শ্রমিককে বুধবার উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া পাঁচজন কৃষিশ্রমিক হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. শাকিব (১৯), আব্দুল লতিফের ছেলে মো. আকবর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে মো. হেলাল উদ্দিন (২৫), আব্দুল জব্বারের ছেলে মো. জাকির হোসেন (৪৫) ও ইসরাইল হকের ছেলে মো. মমিন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, ২০ থেকে ২৫ দিন আগে ওই পাঁচজন কৃষিশ্রমিক ধান কাটার জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যান। কাজ শেষে মঙ্গলবার একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় ট্রাকটি পৌঁছালে, শ্রমিকদের ফুলবাড়ীতে নামার জন্য ডাক দেন।

কিন্তু শ্রমিকদের মধ্যে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের ডালায় সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে পান। পরে ট্রাক চালক অচেতন অবস্থায় শ্রমিকদের ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে রংপুরের দিকে চলে যান।

 

স্থানীয়রা জানান, লোকজন শ্রমিকদের অচেতন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তারা ফুলবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

ফুলবাড়ী থানার (ওসি) বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজন কৃষিশ্রমিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা