× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৭:১২ পিএম

বৃষ্টিতে অনেক জমিতে ধানগাছের ডগা পর্যন্ত পানি জমে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃষ্টিতে অনেক জমিতে ধানগাছের ডগা পর্যন্ত পানি জমে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত (অতিভারী) রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অবিরাম বর্ষণে জেলার নিম্নাঞ্চল ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমিতেও পানি জমেছে। বিশেষ করে সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া অনেক নিম্নাঞ্চলের পাকা ধান পানিতে ডুবে গেছে।

এদিকে বৃষ্টিতে অনেক জমিতে ধানগাছের ডগা পর্যন্ত পানি জমে গেছে। নিমজ্জিত হওয়া পাট ও সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাকা ও অর্ধপাকা ধান আর খড় নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

সদর উপজেলার চর কুড়িগ্রকম এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, “দুই একর জমি আবাদ করেছি এ সপ্তাহের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু গত রাতের বৃষ্টিতে পুরো জমির ধান এখন পানির নিচে। ধান ঘরে তুলতে না পারলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে”।

এদিকে, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, “উজান থেকে নেমে আসা পানি ও মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এজন্য নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা