× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা সুপার নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৬:২৫ পিএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১৭:৪৯ পিএম

লোহাগাড়া থানা। ছবি: সংগৃহীত

লোহাগাড়া থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মওলানা আবুল কাশেম (৭০) নামের এক মাদ্রাসা সুপার নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় বুধবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কাশেম চরম্বা ইউনিয়নের মৃত আব্দুর সোবহানের ছেলে। তিনি চরম্বা জামিল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

আহতরা হলেন একই এলাকার কবির আহমদের ছেলে হারুনুর রশিদ (৪০), মৃত ফয়েজ আহমদের ছেলে শাহ আলম (৬৯) এবং শামসুল ইসলামের মেয়ে সকিনা খাতুন (৫৫)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, জমি ও ঘর নির্মাণসংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে আবুল কাশেমের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় গুরুতর আহত হন আবুল কাশেম। পরে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি বলেন, মরদেহ ময়নাতদন্ততে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা