শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে সুজিত শীলকে মৃত্যুদণ্ড দেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে মেয়ের জামাই সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকরাম হোসেন জানান, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা করছি।
আদালত সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার এক পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ৭ অক্টোবর রাতে সুজিত শীল তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জোসনা রানী শীলকে কুপিয়ে আহত করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী শীল মারা যান।
এই ঘটনায় নিহত জোসনা রানী শীলের আরেক মেয়ে সন্ধ্যা রানী শীল বাদি হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৫ বছর পর এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় বাদি ও আসমিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।