আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: ফেসবুক থেকে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, “এক যুগের রাজনীতির অবসান। বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিদায়ে শোকাহত জাতি। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে”।
চব্বিশের জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
পরের বছর ২০২৫ সালের ৫ অাগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২০২৫ সালের ১৪ অাগস্ট জামিনে মুক্তি পান তিনি।