নন্দীগ্রাম থানা। ফাইল ছবি
বগুড়ার নন্দীগ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার এলাকায় সোমবার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন।
অভিযুক্ত বৃদ্ধের নাম আবু বক্কর (৬৫) তিনি দাসগ্রাম সোনারপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার সময় দাসগ্রাম বাজারে শিশুটির মা ধানের কাজ করছিলেন এবং শিশুটি খেলা করছিল। এ সময় অভিযুক্ত আবু বক্কর কৌশলে বাচ্চাটিকে তার দোকান ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় শিশুটির আত্মচিৎকারে শিশুটির মাসহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আবু বক্কর পালিয়ে যান। পরে শিশুটিকে নিয়ে থানায় গিয়ে মামলা করে শিশুটির পরিবার।
ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধ আবু বক্করকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।