× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার তিন যুবক নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১০:১৮ এএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১০:২১ এএম

শুভ কুমার দাস, নাহিদ ইসলাম এবং শফিকুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শুভ কুমার দাস, নাহিদ ইসলাম এবং শফিকুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইরান যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরা জেলার তিন যুবক নিহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় সোমবার দুজন এবং মাইফাদুন এলাকায় মঙ্গলবার একজন নিহত হন।

এসব ঘটনায় পরিবারগুলোর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে শুভ কুমার দাস (২৮), সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদ ইসলাম (২০)।

শুভ কুমার দাসের পরিবার সূত্রে জানা গেছে, শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিলেন। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলত পরিবারটি। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছায়।

নিহত তিনজনের মরদেহের অপেক্ষায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা