নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ ২২:০৪ পিএম
সীমা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইল লোহাগড়ায় নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর মধুমতি নদী থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সীমা খানমের (১৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হয়েছে।
উপজেলার কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চর থেকে মঙ্গলবার দুপুরে স্থানীরা মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান এ সব তথ্য নিশ্চিত করেন।
সীমা খানম ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। তিনি ঘাঘা গ্রামে নানীর বাড়িতে থাকত।
পরিবার জানায়, রবিবার দুপুরে নানীর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সীমা। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুমতি নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন সীমার কোনো সন্ধান মেলেনি।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসী পরিবারকে খবর দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় সীমার মরদেহ উদ্ধার করা হয়।