ফেনী জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের |
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।
আবদুর রহমান মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় কাজ করতেন।
আবদুর রহমান সহকর্মীরা জানান, “মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় কাজ করছিলেন আবদুর রহমান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবির বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।
ওসি বলেন, “পুলিশের একটি টিম হাসপাতালে অবস্থান করছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।