× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৮:১৬ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৮:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরের সেনেরহুদা গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

শিশুটি রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল রোজা। দোকানে আচার না পেয়ে টাকা হাতে নিয়ে বাড়ি ফিরছিল সে। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা