× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় ফারিয়া গার্মেন্টসে কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৭:১৭ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৮:৪৬ পিএম

জড়িতদের শাস্তির দাবী জানিয়ে ফারিহা গার্মেন্টের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জড়িতদের শাস্তির দাবী জানিয়ে ফারিহা গার্মেন্টের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিয়া গার্মেন্টস থেকে মো. ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ফারিয়া গার্মেন্টস থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত মো. ইদ্রিস আলী (৪৫) সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি ফারিয়া গার্মেন্টসের স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

গার্মেন্টসটির কর্মরত শ্রমিকেরা জানান, সকালে কারখানায় আসলে স্টোরের দরজাটি বন্ধ অবস্থায় দেখতে পায় শ্রমিক ও কর্মচারীরা। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর থেকে গার্মেন্টসটির সামনে শ্রমিকেরা বিক্ষোভ করছেন এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন তারা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ছে। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা আছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা