× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:৩০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তারা দাবি জানান, “শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশের জায়গা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন, দ্রুত বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে”।

বক্তারা আরও বলেন, “যৌন হয়রানির শিকার অনেক শিক্ষার্থী সামাজিক লজ্জা ও ভয় থেকে মুখ খুলতে পারে না। ফলে অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সুযোগ পায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণের আলাদা সেল, সিসিটিভি স্থাপন, মনিটরিং কমিটি ও নিরাপদ অভিযোগ ব্যবস্থার দাবি জানান তারা”।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধ কর’, ‘নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত কর,’বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শেষে দ্রুত সময়ের মধ্যে কার্যকর নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ তাদের হস্তান্তর করা হয়।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা