× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার, দুই চোরাচালানকারী গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ১২ মে ২০২৬ ১১:০৭ এএম

আপডেট : ১২ মে ২০২৬ ১১:৪৬ এএম

রংপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে বীরগঞ্জ নতুন বারো আউলিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার গণগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রউফ (৬২) ও দগরাই খাটিয়াদিঘি এলাকার ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)।

বিপ্লব কুমার গোস্বামী জানান, সোমবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল বারো আউলিয়া বাজারে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুর রউফের দোকানে অভিযান চালায়। তল্লাশীকালে দোকানে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে সাড়ে ৬ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রউফ ও গণি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা র‌্যাবকে জানিয়েছে মূল্যবান মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা