চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ মে ২০২৬ ২২:৫৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ২৩:০০ পিএম
কবিয়াল রমেশ শীলের ১৫৯তম জন্মোৎসবে আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতিসত্তা ও এদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চট্টগ্রামের বোয়ালখালী রমেশ শীলের জন্মবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পৌরসভার গোমদণ্ডীতে কবির ১৫৯তম জন্মোৎসব উপলক্ষে রবিবার (১০ মে) সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রমেশ শীল স্মৃতি ট্রাস্ট। এই উপলক্ষে কবিয়ালের সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা, স্মৃতিচারণা ও রমেশ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমপি
এরশাদ উল্লাহ বলেন, কবিয়াল রমেশ শীল ছিলেন বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক চেতনার
ধারক ও দূরদর্শী চিন্তক-দার্শনিক। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের
অন্যতম পুরোধা। পরাধীনতার শৃঙ্খলমুক্ত একটি স্বাধীন-সার্বভোমত্ব ও বৈষম্যহীন জাতীয়তাবাদী
রাষ্ট্রব্যবস্থা। এছাড়াও তিনি ছিলেন মাইজভাণ্ডারী আধ্যাত্মিক চেতনা সাধকপুরুষ।
তিনি
আরও বলেন, বাংলার লোকসংস্কৃতি সমৃদ্ধ করতে রমেশ শীলের অবদান অনন্য। বোয়ালখালীকে তিনি
তাঁর কর্মের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।
রমেশ
শীলের নামে কমপ্লেক্স ও লাইব্রেরি গড়ার ঘোষণা দিয়ে এমপি এরশাদ উল্লাহ বলেন, এখানে রমেশ
শীলকে নিয়ে গবেষণা হবে। নতুন প্রজন্মদের কাছে রমেশ শীলের আদর্শ ও দার্শনিক চিন্তা ছড়িয়ে
দিতে হবে।
অনুষ্ঠানে
প্রধান বক্তা ছিলেন শাহেনশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সাধারণ
সম্পাদক অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
চেয়ারম্যান আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক
আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, রমেশ
শীল স্মৃতি ট্রাস্টের কোষাধ্যক্ষ কাজল শীল। শিক্ষক-সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায়
আলোচক ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী।