× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে র‌্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ জন আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৯:৩২ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ১৯:৩৩ পিএম

র‌্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৩ জন । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

র‌্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৩ জন । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, মাদকসহ তিন সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। 

সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালায় র‍্যাব-৪ এর একটি দল। এসময় সুমন মিয়াসহ তিনজনকে আটক করা হয়। পরে সুমনকে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাহীনুর কবির জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা পেশাগতভাবে মাদক কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা