× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৬:৩৫ পিএম

নোয়াখালীতে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে ডুবে সোমবার দুই শিশুর মৃত্যু হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীতে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে ডুবে সোমবার দুই শিশুর মৃত্যু হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নরোত্তমপুর গ্রামের আতিক উল্লাহ হাজী বাড়ির জোবায়েদ-নুর নাহার বেগম দম্পতির  মেয়ে নিহা (৩) এবং একই বাড়ির ইউসুফ-তাসলিমা আক্তার দম্পতির মেয়ে জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, নরোত্তমপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনও অভিযোগ নেই। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা