× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিপণ দাবির ১৮ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৫:৩৭ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ১৫:৫৫ পিএম

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে সোমবার সকালে হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে সোমবার সকালে হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর হাসান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে সোমবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত হাসান (১৮ মাস) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা মোহাম্মদ তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে।

শিশুটির বাবা মোহাম্মদ তারেক জানান, শনিবার সকালে বাসার সামনে থেকে নিখোঁজ হয় হাসান।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে ফোন করে তার কাছে মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ১২ হাজার টাকা, পরে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা, বলেন তিনি।

টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রবিবার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির পরিবার।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ হতে পারে।

তদন্তে হুমকি দেওয়া মোবাইল নম্বরটির অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

তবে শিশুর স্বজনদের অভিযোগ, নিখোঁজ ও মুক্তিপণ দাবির তথ্য দেওয়ার পরও পুলিশের দৃশ্যমান তৎপরতা ছিল না।

তাদের দাবি, দ্রুত পদক্ষেপ নিলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বলেন, গাফিলতির অভিযোগ সঠিক নয়। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা