× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় খালে ডুবে প্রাণ গেল এক শিশুর

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৮:৩৯ পিএম

আপডেট : ১০ মে ২০২৬ ১৮:৫৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় রবিবার সকালে খালের পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় রবিবার সকালে খালের পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে থাকা খালের পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত তাইফা মনি দক্ষিণ সুনই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেন।

স্বজন ও স্থানীয়া জানান, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা