মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৮:০৬ পিএম
কটিয়াদি থানা। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে কটিয়াদিতে দেওয়াল ধসে আরাবি (১১) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরাবি
কটিয়াদি পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে।
সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। কটিয়াদী থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, আরাবি তার বন্ধুর সঙ্গে এলাকার একটি বাসার নিচে শনিবার সন্ধ্যায় আম পাড়তে যায়। আমগাছের নিচে আরাবি দাঁড়িয়ে থাকা অবস্থায় তার এক বন্ধু দেওয়ালে ওঠার চেষ্টা করে। এ সময় পুরাতন ও নড়বড়ে দেওয়ালের একটি অংশ ভেঙে আরাবির শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে রবিবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, শিশুটি রবিবার সকালে ঢাকায় মারা গেছেন। মূলত একটি দেয়াল ধসে পড়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।