ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৭:৪৬ পিএম
ভৈরব উপজেলা কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে টমটমের চাকায় পিষ্ঠে তাজিম (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রবিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আসিবুল হক ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার আগানগর ইউনিয়নের নবিপুর গ্রামে শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। সে স্থানীয় যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে টমটমে করে যাচ্ছিলো তাজিম। যাওয়ার সময় ঝাঁকুনিতে হঠাৎ গাড়ি থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়। এতে তাজিমের মাথা থ্যাঁতলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আসিবুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।