× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনোয়ারায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৬:৪৫ পিএম

আপডেট : ১০ মে ২০২৬ ১৭:১৮ পিএম

নিহত গৃহবধূ হালিমা আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত গৃহবধূ হালিমা আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গৃহবধূর মুন্নি আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসহাকের মেয়ে। তার ব্যক্তির স্বামীর নাম মিজানুর রহমান।

স্থানীয়রা জানায়, তিন বছর আগে হালিমার সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের এক মেয়ে সন্তান আছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিস বৈঠকও হয়। শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয় এবং পরে রবিবার সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ঘর থেকে পালিয়ে মুন্নির শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে আছে।

গৃহবধূর হালিমার পিতা ইসহাক বলেন, সকালে মিজানুর ফোন দিয়ে জানায় হালিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে দেখি শাড়ি দিয়ে আমার মেয়ে ঝুলিয়ে থাকলেও তার পা মাটির সাথে লাগানো। তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে । আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।

ওসি জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটি হয়েছে বলে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করব। থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা