× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৬:১৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আলমগীর ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছি। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা