× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়েই চলছে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৬:০৭ পিএম

কর্মী সংকটে একজন পরিচ্ছন্নতাকর্মীর ওপরই নির্ভর করছে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্মী সংকটে একজন পরিচ্ছন্নতাকর্মীর ওপরই নির্ভর করছে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিচ্ছন্নতাকর্মীর সংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে একজন কর্মী দিয়েই সামলানো হচ্ছে পুরো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার কাজ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পরিচ্ছন্নতাকর্মীর অনুমোদিত পদ রয়েছে পাঁচটি। এর মধ্যে ছয় মাস আগে তিনটি পদ শূন্য হয়ে যায়।

বাকি দুই কর্মীর একজনও অসুস্থ হয়ে বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে সূত্রটি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসুস্থ কর্মীর নাম বাসন্তী বাঁশফোড়। তিনি গত ১৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন।

ফলে বর্তমানে গীতা বাঁশফোড় নামের একজন কর্মীকেই পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হচ্ছে, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, এত বড় একটি প্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে গিয়ে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ড, বাথরুম, ল্যাট্রিন, অফিস কক্ষ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ভবন পরিষ্কারের কাজ একাই করতে হচ্ছে ওই কর্মীকে।

তবে অসুস্থ বাসন্তী বাঁশফোড় তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একমাত্র কর্মরত পরিচ্ছন্নতাকর্মী গীতা বাঁশফোড় বলেন, সকাল থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করতে হয়।

তিনি বলেন, কর্মকর্তাদের অফিস, ল্যাট্রিন, বাথরুম ও ওয়ার্ড পরিষ্কার করতেই দুপুর হয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর পুরো হাসপাতাল ঝাড়ু দিতে দিতে ছুটির সময় হয়ে যায়। একাই এত কাজ করতে গিয়ে এখন নিজেও অসুস্থ হয়ে পড়ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনটি পদ শূন্য থাকায় সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে লোক এনে কাজ করাতে হচ্ছে।

তিনি জানান, এ কারণে ব্যক্তিগতভাবেও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নিয়োগ হলে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা