× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউএনও

পাঁচবিবি প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ২১:২৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ২২:২৯ পিএম

পাঁচবিবিতে 'পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর' গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাঁচবিবিতে 'পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর' গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিচ্ছন্ন গ্রাম, ‘পরিচ্ছন্ন শহর’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় শনিবার পৌর পার্কে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল, বাসস্থান ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধন শেষে ইউএনও নিজে ঝাড়ু হাতে নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও ব্যবসায়ীদের সাথে নিয়ে পার্ক এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মশাবাহিত ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে আমাদের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে

সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। 

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সোচ্চার হতে হবে”।

যুব সমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

এছাড়াও জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা