× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ২১:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে এক অজ্ঞাত নারীর (৪০) বিবস্ত্র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক ডোবার পাশ থেকে শনিবার বিকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। 

তিনি জানান, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক স্কুল শিক্ষক জামাল উদ্দিন ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিয়াল বা কুকুরে দ্বারা এ ক্ষত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে”। 

তিনি আরও বলেন, “স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম পরিচয় কারও জানা নেই”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা