× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ২০:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওড় পরিদর্শনকালে শনিবার কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওড় পরিদর্শনকালে শনিবার কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষকের স্বার্থ রক্ষাকে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শহীদ মিনার চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের কৃষকদের মাঝে ত্রাণবিতরণ উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ হান্নান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

 

কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে আছে কৃষির উপর। মোট জনসংখার ৭৫ ভাগ কৃষির সঙ্গে জড়িত। কৃষকের ভাগ্যোন্নয়ন হলে দেশের উন্নতি হবে।

মন্ত্রী বলেন, “বিএনপি কৃষক বান্ধব দল। বিএনপি যখনই সরকার গঠন করেছে। কৃষকের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা কৃষিমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশে খাল খনন করেছেন।

“বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন প্রথম কৃষকের ঋণ মওকুপ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড চালু করেছেন।”

হাওড় অঞ্চলের কৃষি নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, “হাওড়ে স্বল্পকালীন সময়ের মধ্যে চাষযোগ্য ধানের জাত উৎপাদনে ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। তারা ইতোমধ্যে একটি জাত উদ্ভাবনও করেছে যেটি ৯০ দিনে চাষ সম্ভব।

“প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে এটি ছড়িয়ে দেয়া হবে। হাওড়াঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে এ জাত বিতরণ করা হবে।”

দেশের কৃষি সেচে জ্বালানীর সাশ্রয়ে সরকারের সোলার সেচ পাম্প পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশের সকল হাওড়ে সোলার সেচ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে।”

পরে মন্ত্রী নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া দুই লাখ টাকার চেক তুলে দেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এর আগে মন্ত্রী নাসিরনগর এদিন পৌঁছে দুপুরে মেদির হাওড় পরিদর্শন করেন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা