× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের সভাপতি নাসির, সা. সম্পাদক জামাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৮:২৭ পিএম

সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন।

সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত শতবছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব চট্টগ্রামের নির্বাচনের অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি নির্বাচিত হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন।

ক্লাবের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সা.সম্পাদক ছাড়াও নির্বাচনে ১৪ জন কর্মকর্তা ও সদস্য নির্বাচিত হন। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্বদেশ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক উদয় শংকর সেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন আহাম্মদ, ক্রীড়া সম্পাদক নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আমির হোসেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে-মো. আবুল হাশেম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম ও মো. আক্তার হোসেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ক্লাবের সদস্য মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ক্লাবের উপদেষ্টা, সিনিয়র-জুনিয়র সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সাবেক সদস্যগণ ও নির্বাচন কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয় থেকে ১৫ জন সদস্যের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং ৫ জন নির্বাহী সদস্যের মধ্যে ১ জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ভোটাভোটির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট কে.সি.দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব নির্বাহী কমিটি গঠন করা হয়।

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা