× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ঘেরের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৬:১৫ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ২১:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার একটি মাছের ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার ফিঙ্গি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের পাশ থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিন্নাত আলী উপজেলার ফিঙ্গি ইউনিয়নের মোহর আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বিষয়টা নিশ্চিত করেছেন। 

সুশান্ত ঘোষ জানান, স্থানীয় লোকজন ভোরে মৎস ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, “মরদেহের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘেরের পানিতে ফেলে রেখে গেছে”।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা