× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৫:১১ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ১৫:১৫ পিএম

সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার চান আলীর পুত্র নাইমুল ইসলাম জিহান, একই জেলার আনোয়ারের পুত্র নাইম (২১), ভোলা জেলার মো. মনির এবং পটিয়া উপজেলার রেহেনা বেগম।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান এই তথ্য নিশ্চিত করেন।

আহতদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ জেলার আলিম (৪৫), কক্সবাজার জেলার টেকনাফের নজির আহমদের ছেলে করিম উল্যাহ (৪৫), একই এলাকার কাউছার (১৪), গাজীপুর জেলার করিম মিয়ার ছেলে সাইফুল (৪২), কক্সবাজার জেলার রামু উপজেলার ডা. জান্নাতুল ফেরদৌস (৩৫), কুতুবদিয়া উপজেলার হেলাল উদ্দিনের ছেলে ওয়ামিন (৩০), মহেশখালী উপজেলার সৈয়দ কবিরের ছেলে ফারিন্দা (১৭), ভোলা জেলার মনির (২০), ঝিনাইদহ জেলার মো. ইলিয়াছের ছেলে মো. মাসুম (২৩), একই জেলার আনোয়ারের ছেলে নাইম (২১)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মারছা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অপর বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। অপর বাসটি সড়কের পশ্চিম পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হলেও দোকানের ভেতরে থাকা কেউ হতাহত হননি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানের আরও তিনজনের মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন আহত যাত্রীকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন”। 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা