× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিকে দাফনের প্রস্তুতি সম্পন্ন

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১২:১৬ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ১২:২২ পিএম

মাদারীপুরে গ্রামের বাড়িতে বৃষ্টির দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরে গ্রামের বাড়িতে বৃষ্টির দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শনিবার বাদ আছর তাকে দাফন করা হবে।

বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও স্থানীয়রা। এদিকে মরদেহ গ্রামে পৌঁছানোর খবরে কবর খোঁড়ার কাজও চলছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বাবা-মা ও স্বজনরা।

বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে ঢাকার মিরপুরে তাদের বাসায় নেওয়া হবে। পরে সেখান থেকে মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে আনা হবে। গ্রামে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা