চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২১:২২ পিএম
প্রতীকী ছবি
চাঁদপুরে ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শহরের দক্ষিণ তরুপুরচন্ডী এলাকায় খলিফা বাড়িতে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক।
সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম জানান, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তার মাথায় কামড় দেয়। মারাত্মক ব্যথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, “ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়।”