× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা ঘোষণায় মোকামতলায় আনন্দ মিছিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ২০:৫৩ পিএম

মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে মোকামতলাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে মোকামতলাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে পুরো এলাকা।

মোকামতলা বন্দরে শুক্রবার বিকাল ৫টার দিকে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। 

আয়োজিত এ আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

এ সময় ব্যান্ড পার্টি, আতশবাজি-পটকা ফুটিয়ে এ আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে জনপদ। হাতে হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো প্ল্যাকার্ড।


দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় মানুষের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর রাজ্য জয় করার আনন্দ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, উপজেলা ঘোষণার খবরে দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মহফিল ও স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা