× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় অপহৃত কলেজছাত্রী কুয়াকাটায় উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ২০:১৭ পিএম

পুলিশের কাছে আটক সন্দেহভাজন দুই যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের কাছে আটক সন্দেহভাজন দুই যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজ ছাত্রী কারিমা হাসানকে (১৭) কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন।

এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)।

পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে ওই কলেজছাত্রীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা