× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় রবীন্দ্রজয়ন্তীতে আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ‘জন্মের প্রথম শুভক্ষণ’

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৯:৪১ পিএম

রবীন্দ্রজয়ন্তীতে আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ‘জন্মের প্রথম শুভক্ষণ’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রবীন্দ্রজয়ন্তীতে আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ‘জন্মের প্রথম শুভক্ষণ’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান " জন্মের প্রথম শুভক্ষণ " অনুষ্ঠিত হয়েছে।

পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার বিকালে এ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় প্রমুখ।

বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন বদলালেও রবীন্দ্রনাথের সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান, কবিতা ও দর্শন নতুন প্রজন্মকে মানবিকতা, সৌন্দর্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে।

কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে উঠে "জন্মের প্রথম শুভক্ষণ" অনুষ্ঠানটি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা