× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেনিনসুলায় শুরু ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৯:২০ পিএম

দ্য পেনিনসুলা চিটাগং-এ থাই ও চাইনিজ খাবারের বুফে আয়োজন নিয়ে শুরু ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’।

দ্য পেনিনসুলা চিটাগং-এ থাই ও চাইনিজ খাবারের বুফে আয়োজন নিয়ে শুরু ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’।

চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগং-এর লাগুনা রেস্টুরেন্টে থাই ও চাইনিজ খাবারের বড় বুফে আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’। 

দ্য পেনিনসুলা চিটাগং-এর চেয়ারম্যান মুস্তাফা তাহির আরশাদ এবং জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা যৌথভাবে বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় এই ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। উৎসবটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খাঁটি চাইনিজ ও থাই খাবারের বৈচিত্র্যময় সমাহার। 

এই ফেস্টে অতিথিরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় চাইনিজ ও থাই মেনুর সুস্বাদু অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের স্যুপ, বৈচিত্র্যময় মেইন ডিসের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ডেজার্ট। প্রতিটি পদ প্রস্তুত করা হবে চীন ও থাইল্যান্ডের আসল স্বাদ ও রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে। বিশেষ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে নির্বাচিত ব্যাংক কার্ডে রাখা হয়েছে বিশেষ অফার।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা