শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৮:২৮ পিএম
টাকাসহ আটক দুই মাদক কারবারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামে থেকে বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থেকে মাদকদ্রব্য বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন।
আটক মাদক কারবারিরা হলেন, জেলার জুড়ী উপজেলার এলবিন টিলার বাসিন্দা মৃত সুব্রত বুনার্জীর ছেলে গহুর বুনার্জী দেবেন (৩৫) এবং একই উপজেলার রাজকি চা বাগানের বাসিন্দা মৃত গোবিন্দ বুনার্জীর ছেলে সাগর বুনার্জী বির্জু (২৭)।
পুলিশ জানায়, দুই মাদক কারবারি মাদক বিক্রির খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা জব্দ করে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় রুজু করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ আটক দুই মাদক কারবারিকে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেছেন।”