× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৮:০৮ পিএম

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মরহুম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেড় লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের আয়োজন করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ। 

আব্দুল মান্নান বলেন, “তরুণদের বেশি বেশি মাঠমুখী হতে হবে। যে সমাজে খেলাধুলা থাকে, সে সমাজে অপরাধ কমে যায় এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। আমি চাই নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হোক।”

তিনি আরও বলেন, “দেশে খেলাধুলার উন্নয়ন ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। তরুণদের দক্ষ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে যাচ্ছেন। বর্তমান সরকারও বিভিন্ন পর্যায়ে মাঠ সংস্কার, টুর্নামেন্ট আয়োজন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে।” 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়ীন উদ্দিন আহামেদ ময়িন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা