× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৭:০৪ পিএম

আপডেট : ০৮ মে ২০২৬ ১৭:৩৬ পিএম

বাঘা থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঘা থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর বাঘায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিকগ্রাম পশ্চিমপাড়া এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: স্বামীর আকুতি উপেক্ষা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিহত শাকিলা আক্তার (২২) বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। প্রায় ছয় বছর আগে পার্শ্ববর্তী কলিগ্রাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশিক মাহমুদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে শান্ত নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বিয়ের আগে শাকিলা ও আশিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। কয়েকদিন আগে পারিবারিক বিরোধের জেরে শাকিলা বাবার বাড়িতে চলে আসেন।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী আশিক মাহমুদের সঙ্গে ফোনে শাকিলার কথাকাটাকাটি হয়। পরে শুক্রবার ভোরে তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা