× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের পাশ থেকে ট্রান্সফর্মার চুরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১১:৫৩ এএম

সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ীরা দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায় (ইনসেটে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ীরা দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায় (ইনসেটে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূর থেকে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।

গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর (ওজোপাডিকো) বৈদ্যুতিক খুঁটি থেকে বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ীরা দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। পরে দেখা যায় খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।

স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, “রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়”।

তিনি আরও বলেন, “গত ১০-১২ বছরে আমার দোকানে ৪-৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি”।

আরেক দোকানদার সেলিম বেপারী বলেন, “বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। পরে এক রিকশাচালক জানায়, নিচে কিছু পড়ে আছে। গিয়ে দেখি ট্রান্সফরমারের কভার পড়ে আছে। বিদ্যুৎ অফিস ও পুলিশকে খবর দিলে তারা এসে তদন্ত করেছে”।

ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, “সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরে থাকা কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে”।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, “সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা