× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২১:৫৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মৃত্যু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মৃত্যু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মৃত্যু হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর ব্রীজের ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ৩৪নং তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়। 

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানা যায় আনুমানিক ৬০ বছর বয়সী ওই নারী রামনগর ব্রীজ দিয়ে ভৈরব প্রান্ত থেকে রামনগর এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি রামনগর ব্রীজ দিয়ে ভৈরব প্রান্ত থেকে রামনগর এলাকায় যেতে চাইলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা মাথায় ও শরীরে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভবঘুরের বৃদ্ধা মহিলাটি ভৈরব স্টেশন এলাকায় বসবাস করতো। নিহতের পড়নে ছিল একটি গোলাপি পিন্টের জামা। নিহতের পরিচয় শনাক্তের কাজ করছে রেলওয়ে পুলিশ ও পিআইবি টিম। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা