× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২১:১৩ পিএম

নিহত ফারিহা ও তার স্বামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত ফারিহা ও তার স্বামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেলার কোতোয়ালি মডেল থানায় বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শ্বশুর আব্দুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও রীমার স্বামী জাকারিয়াসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। 

তৌহিদুল আনোয়ার জানান, ফারিয়ার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যায় প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত আসলে তখন বিধি মোতাবেক মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে।

ওসি বলেন, “ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে। পলাতক স্বামীকে আটক করতে পারলে মৃত্যু রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে”।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে ১৫ লাখ টাকার দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিবাহের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার নিকট থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ফারিহার বাবা বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে আনে। থানায় মরদেহ নেওয়ার পর আমাদের জানানো হয় ফারিয়া আত্মহত্যা করেছে”।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি (মুন্সেফবাড়ি) এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিহার মরদেহ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে তার স্বামীর পরিবার থাকতো। ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা