× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় আটক ২ জন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৯:৪৯ পিএম

চৌদ্দগ্রাম থানা। ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রাম থানা। ছবি: সংগৃহীত

‎‎কুমিল্লার চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চৌদ্দগ্রাম মডেল থানায় নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তারের দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে বুধবার মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নয়নের পার্শ্ববর্তী বাড়ির নাসির আহমেদের চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরি প্রকাশ সোহেল ও খোরশেদ আলম চৌধুরি প্রকাশ টিটু।  

‎মামলার অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথার মঙ্গলবার রাত ১১টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল নয়ন। পথে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

‎নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তার বুধবার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি বলেন, “গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা