× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় বন্ধুদের সঙ্গে আড্ডার সময় বজ্রপাতে কলেজছাত্র নিহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৯:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বজ্রপাতে মো. শাকিল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

জেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় বৃহস্পতিবার আনুমানিক ৩টায় এ ঘটনা ঘটে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাকিল ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের শেখ ফরিদের ছেলে। সে ভোলার আলতাজুর রহমান কলেজের ছাত্র। এ ঘটনায় আহত মো. তুহিন তারই বন্ধু।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরের দিকে শাকিল তাদের বাড়ির পাশে বিলের কাছে তার বন্ধু তুহিনসহ আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাতের আঘাত শাকিল ঘটনাস্থলেই মারা যান। আহত হন তুহিন। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। শাকিল নামে একজন নিহত ও তুহিন নামে আরেকজন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা