× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৭ দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৮:৪৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক সাতজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক সাতজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটকরা হলেন, বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা