× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে বজ্রপাতে হাফেজার মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৮:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৫) নামে এক হাফেজার মৃত্যু হয়েছে। 

উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতদরুন এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লিমা ওই এলাকার আবদুর রব হাওলাদার বাড়ির মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, বিকালে প্রতিবেশী এক কিশোরীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের খোলা জায়গায় হাঁটতে বের হয়েছিল লিমা। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে  ফিরছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই লিমার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, বজ্রপাতে এক কিশোরীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা