× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ মেডিক্যাল কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৮:২৮ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুর বারীসহ আরও অনেকেই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুর বারীসহ আরও অনেকেই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” এর জমকালো ফাইনাল পর্ব।

কলেজের মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

‘বর্তমান বিশ্বে যুদ্ধ নয়, অস্ত্রনীতি সবচেয়ে বিপজ্জনক’- ছিল চূড়ান্ত পর্বের বিষয়।

বিজয়ী দলের সদস্যরা হলেন- লাবণ্য লতা, শামীম শিহাব মাহির, শাওকাতুন নিসা খানম ইতু। রানার্সআপ হয়েছেন- ফাহিম মুনতাসির জয়, মিশকাতুল আহমেদ, সায়মা আফরোজ নুসরাত।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুর বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আমিনুল হক সরকার, হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ-এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্লাবের মেম্বার সেক্রেটারি ডা. মো. মোখলেসুর রহমান, মেম্বার ডা. মৌসুমি ভদ্র, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট মো. আকিব মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট কম্পিটিশন অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি আমিনা হোসাইন রাফি।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বগুণ ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, “বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী, মানবিক ও দক্ষ নেতৃত্বে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”।

আয়োজনের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা