× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৮:১৯ পিএম

ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে পাপ্পু মিয়া (২৫), বিলকিস বেগম (৪৫), আবুল বাশার (৪৫), রাকিবুল ইসলাম (২৫), নাঈম মিয়া (২২), ইসমাইল মিয়া (৪০), জুয়েল মিয়া (২২), সগির আহমেদ (৩২), রাজু মিয়া (৩০), সুমন মিয়া (৩০), জহির মিয়া (২৮), অপু মিয়া (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকীরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই বংশের মধ্যে বিরোধ মিটিয়ে এক্যবদ্ধ হোন দুই বংশ। নির্বাচনের পর কিছুদিন পূর্বে মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া নামে এক যুবক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ বিষয়ে নিয়ে দিল মোহাম্মদের বাড়ির সৌদী আরব প্রবাসী আনোয়ার এর সাথে ফরহাদের সৌদি আরবেই ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে।

মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া দেশে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভবানীপুর চকবাজারে মধু মুন্সি বাড়ির উজ্বল মিয়ার সাথে দিল মুহাম্মদের বাড়ির মাসুম মিয়া, মুক্তার মিয়া ও ইসমাইল মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উজ্জ্বল মিয়াকে মারধরও করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপি চলা টেঁটা ও ইটপাটকেল ছোড়া সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন।

এ বিষয়ে সুলায়মানপুর এলাকার বাসিন্দা কাজল মিয়া বলেন, “আধিপত্য নিয়ে একই বংশের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। ফেসবুকে পক্ষপাতিত্বের লেখালেখির মতো তুচ্ছ ঘটনা নিয়ে সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। আমরা এলাকাবাসী চাই তাদের মধ্যে সংঘর্ষ যেন না হয়। তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যেতে পারে”।

এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা বলেন, “সৌদি আরব বসে স্ট্যাটাস দেয় মধু মুন্সি বাড়ির ফরহাদ। প্রবাসেই দুই বংশের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই সপ্তাহ আগে ফরহাদ দেশে আসে। স্ট্যাটাসকে কেন্দ্র করেই আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। প্রবাসের দ্বন্দ্ব দেশে এসে রক্তক্ষয়ী সংঘর্ষ একাধিক নারী পুরুষ আহত হয়েছে। সামাজিক অবক্ষয়ে ভৈরবে দুই দিন পর পর ঝগড়া হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা