× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৭:৩৬ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১৮:১৮ পিএম

মামলার রায় শেষে কারাগারে নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মামলার রায় শেষে কারাগারে নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে  এ আদেশ দেন। 

এ সময় প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামীকে আদালত খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের আব্দুস সোবহানের ছেলে শিপন (২১)। একই এলাকার  সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭), ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।

আরও পড়ুন: শিশু অন্তঃসত্ত্বা, রিমান্ডে মাদ্রাসা শিক্ষক

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ইসলামপুরের শিলদহ এলাকায় সাদিকের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক স্কুলছাত্রীকে ডেকে একটি জঙ্গলে নিয়ে যান। ঘটনাস্থলের পাশেই ওৎ পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ আসলে সাদিক দৌড়ে পালিয়ে যান। পরে তারাও ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

তিনি বলেন, তবে স্কুলছাত্রী তার চাচাতো ভাইকে সহবাসের অনুমতি প্রদান করায় সাদিককে খালাস দেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা