× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৫:০০ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১৫:২৯ পিএম

উলিপুর থানা। ছবি: সংগৃহীত

উলিপুর থানা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। 

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান লাভলু ঘটনাটি জানান।

আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

এলাকাবাসীর বরাতে তিনি জানান, কিসামত মালতিবাড়ি এলাকার মোস্তফা মিয়ার একমাত্র ছেলে নাজমুল প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় চিকিৎসক পরীক্ষা করে নাজমুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাত জানান, নাজমুল নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা