× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৩

সিংড়া (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১২:৩২ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১২:৫৪ পিএম

ট্রাকের নিচে চাপা পড়ে থাকা অটোভ্যান ও মানুষের ভিড়ের দৃশ্য

ট্রাকের নিচে চাপা পড়ে থাকা অটোভ্যান ও মানুষের ভিড়ের দৃশ্য

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝেই একটি অটোভ্যান ঘোরানোর সময়  নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভ্যাননিকে  চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন আলী নামে এক ব্যক্তি।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীর বাড়ি উপজেলার কলম কাজীপাড়া এলাকায়।

আরও পড়ুন: বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া একটি অটোভ্যান হঠাৎ রং সাইডে চলে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া পৌর ট্রাফিকের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও ভ্যানচালক রাস্তার মাঝখানেই ভ্যান ঘোরানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে আলী নামে এক ছাগল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে দ্রুত সিংড়া মেডিক্যালে পাঠানো হয়, বলেন ওই কর্মকর্তা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অটোভ্যান চালকরা রং সাইডে উঠে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা